ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে ৬১ টি দেশের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর


করোনা পরিস্থিতির অবনতির কারণে যুক্তরাজ্য ছাড়া পুরো ইউরোপের ৪৯টি দেশসহ আরও ১২টি দেশ থেকে বাংলাদেশে বিমান প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় ইউরোপের বাইরে ১২টি দেশ হলো- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউদ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।

ads
ads
ads

Our Facebook Page

↑